অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৪৮ তরুণ-তরুণী আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজার শহরের কটেজ জোনে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪৮ জন তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।গতকাল শনিবার

2025-06-15T20:00:51+00:00
2025-06-15T20:28:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৪৮ তরুণ-তরুণী আটক
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ: রোববার, ১৫ জুন, ২০২৫, ৮:০০ পিএম  আপডেট: ১৫.০৬.২০২৫ ৮:২৮ পিএম  (ভিজিট : ২০৩)
X

কক্সবাজার শহরের কটেজ জোনে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪৮ জন তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। 

গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে শহরের লাইট হাউস এলাকায় কটেজ জোনে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আটকদের মধ্যে ৩৮ জন তরুণ ১০ জন তরুণী। 
লাইট হাউস এলাকার বাসিন্দা মোহাম্মদ শফিক বলেন, দীর্ঘদিন ধরে কটেজ জোনের হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ চলছিল। এটা নিয়ে আমরা অনেকবার প্রশাসনকে জানিয়েছি। অভিযান চালিয়ে তাদের আটক করায় অনেকটা স্বস্তি ফিরেছে। 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, দীর্ঘদিন ধরে লাইট হাউস এলাকার কটেজ জোনে অসামাজিক কার্যকলাপ চলছিল। এই অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচলনা করা হয়। এ সময় ৩৮ জন তরুণ ও ১০ জন তরুণীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy