অভয়নগরে প্রবাসী যুবকের গলাকাটা লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের অভয়নগরে হাসান শেখ (৩০) নামে এক প্রবাসীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ৮টার দিকে

2025-06-15T21:02:10+00:00
2025-06-15T21:16:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অভয়নগরে প্রবাসী যুবকের গলাকাটা লাশ উদ্ধার
যশোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ জুন, ২০২৫, ৯:০২ পিএম  আপডেট: ১৫.০৬.২০২৫ ৯:১৬ পিএম  (ভিজিট : ২৪৫)
X

যশোরের অভয়নগরে হাসান শেখ (৩০) নামে এক প্রবাসীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার নাউলী গ্রামের একটি ঘের পাড় থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। 

কে বা কারা কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো উদঘাটন সম্ভব হয়নি। তবে এ ঘটনায় তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। নিহত হাসান শেখ উপজেলার নাউলি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। 

নিহত হাসানের বড় ভাই মুন্না জানান, হাসান ৮বছর কুয়েতে ছিলেন। আড়াই মাস আগে তিনি দেশে ফেরেন। এরপর বিয়ে করেন। প্রতিদিনের মত বন্ধুদের সাথে গতকাল শনিবার গভীর রাত পর্যন্ত বাড়ির সামনে আড্ডা দিচ্ছিলেন। পরে আর ঘরে ফেরেনি। এরপর রোববার সকালে নাউলি গ্রামের তবিবুর রহমান তার ঘেরপাড়ে হাসানের লাশ দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। 

অভয়নগর থানার ওসি (তদন্ত) শুভ প্রকাশ দাস জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো উদঘাটন সম্ভব হয়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য সাগর, জামিল, চঞ্চল নামে তিন যুবককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy