শেরপুরে বাসচাপায় সেনাসদস্য নিহত

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী সাবেক এক সেনাসদস্য নিহত হয়েছেন। রোববার (১৫ জুন) দুপুরে সদর উপজেলার শেরপুর-ঢাকা মহাসড়কের বাঁশতলা

2025-06-15T21:06:18+00:00
2025-06-15T21:06:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে বাসচাপায় সেনাসদস্য নিহত
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ জুন, ২০২৫, ৯:০৬ পিএম   (ভিজিট : ৩০৯)
X

শেরপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী সাবেক এক সেনাসদস্য নিহত হয়েছেন। রোববার (১৫ জুন) দুপুরে সদর উপজেলার শেরপুর-ঢাকা মহাসড়কের বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে ওই সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। নিহতের নাম মজনু মিয়া (৪৫)। 

তিনি শেরপুর সদর উপজেলার হাওড়া কামারবাড়ি গ্রামের বাসিন্দা এবং সফর উদ্দিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি সেনাবাহিনীর সাবেক সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মজনু মিয়া মোটরসাইকেলযোগে শহর থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে বাঁশতলা এলাকায় পৌঁছালে ‘সাম্মি ডিলাক্স’ নামের একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে উঠেন। তারা বাসটি আটকিয়ে অগ্নিসংযোগ করেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও, উত্তেজিত জনতার বাধায় আগুন নেভানো সম্ভব হয়নি।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর ওই মহাসড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy