খুলনা সদর থানার সাবেক ওসি হাসান আল মামুন কারাগারে

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা সদর থানার সাবেক ওসি হাসান আল মামুনকে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (১৫ জুন) খুলনা মহানগর বিএনপির সাবেক

2025-06-15T21:16:45+00:00
2025-06-15T21:16:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনা সদর থানার সাবেক ওসি হাসান আল মামুন কারাগারে
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ জুন, ২০২৫, ৯:১৬ পিএম   (ভিজিট : ১৬৯)
X

খুলনা সদর থানার সাবেক ওসি হাসান আল মামুনকে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (১৫ জুন) খুলনা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল আলমের দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। খুলনা মহানগর দায়রা জজ মো. শরীফ হোসেন হায়দার তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগা‌রে‌ নেওয়ার আগে উপ‌স্থিত বিএনপি ‌নেতাকর্মীরা হাসান আল মামুনকে লক্ষ্য করে পচা ডিম এরং আম নি‌ক্ষেপ কর‌তে থা‌কে। এ সম‌য়ে তারা দৃষ্টান্তমূলক শা‌স্তি চে‌য়ে বি‌ভিন্ন শ্লোগান দেয়। প‌রে বিএন‌পি নেতাদের‌কে শান্ত রাখার জন্য সেনা ও নৌ বা‌হিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ কে এম শহিদুল আলম বলেন, মামলাটিতে উচ্চ আদালতের জামিনে ছিলেন হাসান আল মামুন। উচ্চ আদালতের নির্দেশে রবিবার খুলনা মহানগর দায়রা জজ আদালতে তিনি আত্মসমর্পণ করেন। এ সময় তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। আমরা জামিনের বিরোধিতা করি। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy