রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

রাঙামাটি প্রতিনিধি

সারাবাংলা

কাপ্তাইয়ে সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৫ জুন) উপজেলার ২নং রাইখালী ইউনিয়নে এই ঘটনা ঘটে।নিহত আব্দুল

2025-06-15T21:19:48+00:00
2025-06-15T21:19:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ জুন, ২০২৫, ৯:১৯ পিএম   (ভিজিট : ২০৭)
X

কাপ্তাইয়ে সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৫ জুন) উপজেলার ২নং রাইখালী ইউনিয়নে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল হাকিম (২৬) রাইখালী ইউনিয়নের খন্তাকাটা ঘোনিয়াখোলা এলাকার মৃত বাহার আলীর ছেলে।

স্থানীয়রা সূত্রে জানা যায়, রোববার (১৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে ৯-১০ জনের অস্ত্রধারী জেএসএস মূল দলের সমর্থিত একটি গ্রুপ ফুলতলি গ্রামে এসে আব্দুল হাকিমকে লক্ষ্য করে ৫ থেকে ৬ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান আব্দুল হাকিম।

বিষয়টি নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে যাই। কিন্তু স্থানীয়রা পুলিশকে কোনো তথ্য দিচ্ছে না। লাশের সন্ধানও পাইনি। কে বা কারা কেন এ ঘটনা ঘটালো তা জানতে পারছি না।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy