নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

সড়ক দুর্ঘটনায় আজিজুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ জুন) বেলা তিনটার দিকে জেলা সদরের

2025-06-15T21:30:06+00:00
2025-06-15T21:30:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ জুন, ২০২৫, ৯:৩০ পিএম   (ভিজিট : ৩১৬)
X

সড়ক দুর্ঘটনায় আজিজুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ জুন) বেলা তিনটার দিকে জেলা সদরের পশ্চিম কুচিয়ার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুল সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের বারোঘরিয়া এলাকার মৃত. সোবহান আলীর ছেলে। দুর্ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন। তাদের নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, কয়েকজন যাত্রী নিয়ে সৈয়দপুর থেকে নীলফামারী আসার পথে একটি ভ্যান এবং নীলফামারী থেকে সৈয়দপুর যাওয়ার পথে এক মোটর সাইকেলের ঘটনাস্থলে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে ভ্যানের যাত্রী আজিজুল ইসলাম মারা যান।

নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এছাড়া আহত দুইজন নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy