কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাসের সাথে ক্যাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৭ জন।আজ

2025-06-16T15:34:02+00:00
2025-06-16T15:34:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৩:৩৪ পিএম   (ভিজিট : ২০০)
X

কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাসের সাথে ক্যাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৭ জন।

আজ সোমবার (১৬ জুন) সকাল ৮ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু রশিদ নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রামু হাইওয়ে পুলিশের ওসি নাছির উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন৷

নিহতরা হলেন-কক্সবাজার সদরের পিএমখালী এলাকার হাবিব উল্লাহ ও ছেলে গিয়াস উদ্দিন ও রামুর পূর্ব রাজারকুলের রিমঝিম বড়ুয়া। নিহত এবং আহতরা সবাই বাসের যাত্রী বলে জানিয়েছেন পুলিশ।
ওসি নাছির উদ্দিন বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পুরবী পরিবহনের যাত্রীবাহী বাস এবং ঢাকা থেকে কক্সবাজারগামী ক্যাভার্ডভ্যান রামু রশিদ নগর এলাকায় পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাস সড়ক থেকে খাদে পড়ে যায় আর ক্যাভার্ড ভ্যানটি গাছের সঙ্গে আটকে যায়। 

ঘটনাস্থলে যাত্রীবাহী বাসের ৩ যাত্রী নিহত। আর ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মধ্য ২ জন নারী ও একজন শিশু রয়েছে।

ওসি আরও বলেন, ঘটনার পরপরই বাস ও ক্যাভার্ডভ্যানের চালকরা পালিয়ে যায়। গাড়ি দুইটি উদ্ধার করার চেষ্টা চলছে৷





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy