হাইকোর্ট এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

হাই কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনেক্স ভবন এলাকায় খাবারের বাক্স

2025-06-16T16:19:05+00:00
2025-06-16T16:19:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাইকোর্ট এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৪:১৯ পিএম   (ভিজিট : ৪২৩)
X

হাই কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনেক্স ভবন এলাকায় খাবারের বাক্স থেকে অবিস্ফোরিত অবস্থায় সাতটি ককটেল উদ্ধার করা হয়েছে।

শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর জানিয়েছেন সোমবার ভোর ছয়টার দিকে হাই কোর্ট এলাকায় দুইটি ককটেল ছুড়ে মারা হয়। এরপর সকাল সাতটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনেক্স ভবনের গাছের নিচে দুইটি বাক্স থেকে ককটেল উদ্ধার করা হয়।

হাই কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ নিয়ে ওসি মনসুর বলেছেন, দুইটি ককটেল ছোড়া হয়েছিল সেখানে। এরমধ্যে একটি বিস্ফোরিত হয় ও আরেকটি রাস্তায় পড়েছিল। পরে সেই অবিস্ফোরিত ককটেলটিও বোম ডিসপোজাল ইউনিট গিয়ে উদ্ধার করেছে বলে জানিয়েছেন ওসি খালিদ মনসুর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, এনেক্স ভবনের উত্তর পাশের গেইট দিয়ে ঢুকে বাম পাশে গাছের নিচে লাল রঙের দুইটি খাবারের বাক্স পড়েছিল, সেগুলো কুকুর নাড়াচাড়া করছিল। পরে লাল স্কচটেপ মোড়ানো সন্দেহজনক কিছু দেখতে পেয়ে নিরাপত্তা কর্মীরা আমাদের খবর দেয়।

আমরা সেখানে গিয়ে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে বাক্সগুলো খুলে। দুইটি বাক্সে ময়দার মধ্যে ককটেলগুলো বসানো ছিল। একটিতে তিনটি, আরেকটি বাক্সে ছিল চারটি। পরে পুলিশ বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিলে তারা এসে সেগুলো নিয়ে যায়।

ওসি মনসুর বলেন, সকালে আমরা ঘটনাস্থলে গিয়ে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিলে তারা এসে এগুলো উদ্ধার করে নিয়ে যায়। পরে সেগুলো নিস্ক্রিয় করা হয়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy