বৈষম্যবিরোধী নেতাকে ছাত্রদল কর্মীর ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

বিজয়নগরে কাজী রিফাত নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে মো. মানিক খন্দকার নামে ছাত্রদলের এক

2025-06-16T18:20:34+00:00
2025-06-16T18:20:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বৈষম্যবিরোধী নেতাকে ছাত্রদল কর্মীর ছুরিকাঘাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৬:২০ পিএম   (ভিজিট : ১৮০)
X

বিজয়নগরে কাজী রিফাত নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে মো. মানিক খন্দকার নামে ছাত্রদলের এক কর্মীর বিরুদ্ধে। রবিবার (১৫ জুন) রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। 

গত শনিবার বিজয়নগর উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটি ঘোষিত হয়। বৈষম্যবিরোধী নেতা কাজী রিফাত সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে ওই কমিটিতে অন্তর্ভুক্ত হওয়া এক নেতাকে অভিনন্দন জানান। এই  শুভেচ্ছা বার্তাকে কেন্দ্র করে ছাত্রদলকর্মী মো. মানিক খন্দকার রিফাতকে ছুরিকাঘাত করেন।

আহত রিফাত অভিযোগ করে জানান, রবিবার রাত ১০টার দিকে উপজেলার পাইলট হাইস্কুল মোড়ে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মানিক খন্দকার ও তার সঙ্গে থাকা মামুন রেজা নামে এক যুবক তাকে ছুরিকাঘাত করেন। তিনি সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণের পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ বলেন, সামনে নির্বাচন আসছে। আগে বিএনপি মনে করতো তাদের কোনো প্রতিপক্ষ নেই। এনসিপির উত্থানে তারা ভীত হয়ে এমন পরিকল্পিত হামলার আশ্রয় নিয়েছে। তবে এই হুমকি-ধামকি  আমাদের দমাতে পারবে না। আমরা সমাজের সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেব। তারা মনে করছে হামলা করে আমাদের থামিয়ে দেবে, কিন্তু এটা তাদের বড় ভুল। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা তাজুল ইসলাম ও আবু বকর এক যৌথ বিবৃতিতে বলেন, যাদের রক্তের ওপর দিয়ে দেশ স্বাধীন হয়েছে, আজ তাদের উত্তরসূরিদের দমন করার চেষ্টা চলছে। কাজী রিফাত, যিনি আওয়ামী লীগ সরকারের সময়েও আপস করেননি, আজ তাকেই ছাত্রদলের সন্ত্রাসীদের হাতে হামলার শিকার হতে হলো। এটা শুধু একজন রিফাতের উপর নয়, এটি পুরো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা।

বিজয়নগর উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী ইকবাল ভূঁইয়া বলেন, আমরা কখনোই অন্যায়কে প্রশ্রয় দিই না। ছাত্রদল সবসময় জনগণের কল্যাণে কাজ করে এসেছে। এনসিপি বিভিন্ন ঘটনায় আমাদের উপর দোষ চাপাচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। যেটি ঘটেছে, সেটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy