কলমাকান্দায় ছাত্রলীগ নেতার রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

কলমাকান্দা উপজেলা শাখা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন আকাশের রহস্যজনক মৃত্যু হয়েছে।আজ সোমবার (১৬ জুন) ভোররাতে ময়মনসিংহ

2025-06-16T18:52:17+00:00
2025-06-16T18:52:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কলমাকান্দায় ছাত্রলীগ নেতার রহস্যজনক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৬:৫২ পিএম   (ভিজিট : ২৬২)
X

কলমাকান্দা উপজেলা শাখা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন আকাশের রহস্যজনক মৃত্যু হয়েছে। 

আজ সোমবার (১৬ জুন) ভোররাতে ময়মনসিংহ বাইপাস সড়কের পাশে তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পরে সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে পথচারীরা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আকাশ নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের রহিমপুর বেলুয়াতলী গ্রামের হাফেজ মোহাম্মদ নওয়াব আলী ছেলে।

ছাত্রলীগ নেতা আকাশ কলমাকান্দা উপজেলায় দারুল আরকাম মাদ্রাসায় শিক্ষকতা করতেন কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর তাকে চাকরি থেকে অব্যাহতি দিলে তিনি ময়মনসিংহে অবস্থান করতেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. লুৎফুর রহমান বলেন, আকাশের বাড়ি নাজিরপুর ইউনিয়নের রহিমপুর বেলুয়াতলী গ্রামে। ওনার স্ত্রী ময়মনসিংহে নার্সিং-এ চাকুরি করতেন, যে কারণে তিনি ময়মনসিংহে বসবাস করতেন। শুনেছি আজ সকালে ময়মনসিংহ বাইপাসের পাশে তার মরদেহ পড়ে ছিল।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy