বিজিবির অভিযানে মে মাসে ১৩৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মে-২০২৫ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৩৩ কোটি ১১

2025-06-16T19:32:23+00:00
2025-06-16T19:32:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিজিবির অভিযানে মে মাসে ১৩৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৭:৩২ পিএম   (ভিজিট : ১৬৩)
X

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মে-২০২৫ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৩৩ কোটি ১১ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে। 

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১ কেজি ৫১২ গ্রাম স্বর্ণ, ১০,৫৪৪টি শাড়ী, ৫,১৪০টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৩,৪৭২টি তৈরী পোশাক, ১৯,৩১৪ মিটার থান কাপড়, ২,৫২,০২৯টি কসমেটিক্স সামগ্রী, ৫,৪৪৩টি ইমিটেশন সামগ্রী, ২৪,৭১,৫৫১টি আতশবাজি, ১৭,৫২৩ ঘনফুট কাঠ, ৩,১৫১ কেজি চা পাতা, ৯২,৪৮৭ কেজি সুপারি, ৫৩,০৪০ কেজি চিনি, ২০,৪৪২ কেজি সার, ২৯,৯৮৫ কেজি কয়লা, ১০০ কেজি সুতা/কারেন্ট জাল, ৩৪১টি মোবাইল, ১৭,০৬৫টি মোবাইল ডিসপ্লে, ৬,৫৪০টি ইলেকট্রনিক্স সামগ্রী, ১৫,১১২টি চশমা, ৬,৫৪৩ কেজি বিভিন্ন প্রকার ফল, ৫,৯৬০ কেজি ভোজ্য তেল, ১,০১০ লিটার ডিজেল/অকটেন, ১,৫২৬ কেজি পিঁয়াজ, ৮.৮২৬ কেজি রসুন, ২০,৬৪২ কেজি জিরা, ১১,২৩৬ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ৫০.১৯১ কেজি ফুচকা, ৯,১৭৯ কেজি মাছ, ৫০,৬০৩ পিস চিংড়ি মাছের পোনা, ৯৩৪ কেজি কফি, ২,২৫,৩৪৩ পিস চকোলেট, ১,১৩১টি গরু/মহিষ, ৪টি কষ্টি পাথরের মূর্তি, ১৩টি ট্রাক/কাভার্ড ভ্যান, ১৫টি পিকআপ, ৪টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৯২টি নৌকা, ২৬টি সিএনজি/ইজিবাইক, ৭২টি মোটরসাইকেল এবং ২২টি বাইসাইকেল। 

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি দেশীয় পিস্তল, ৫টি বিদেশী পিস্তল, ২টি ৯মি:মি: পিস্তল, ২টি শট/পাইপ গান, ৫টি ম্যাগাজিন, ৪টি ককটেল, ২৪টি গুলি এবং ১টি হ্যান্ড গ্রেনেড। 

এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৬,২০,৯৬৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ কেজি ৯৩৫ গ্রাম হেরোইন, ২৩ গ্রাম ক্রিষ্টাল মেথ আইস, ১ কেজি ৪১০ গ্রাম কোকেন, ১০,৫২১ বোতল ফেনসিডিল, ৮,৯৮৩ বোতল বিদেশী মদ, ৭১.২৫ লিটার বাংলা মদ, ৮১৩ বোতল ক্যান বিয়ার, ১,৯১৩ কেজি ৬৩০ গ্রাম গাঁজা, ২,২৯,৬০২ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৩০,১১৫টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৫৪,৩৪৭ বোতল ইস্কাফ সিরাপ, ৫ বোতল এলএসডি, ২০,৪৯৩টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ৭৩৭টি এমকেডিল/কফিডিল এবং ৬,৮৩,৬০৪ পিস বিভিন্ন প্রকার ঔষধ ও ট্যাবলেট। 

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৪৫ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৭১৫ জন বাংলাদেশী নাগরিক ও ১০ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৩৯০জন মায়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত প্রদান করা হয়েছে। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy