বরিশালে প্রবাসীর বাড়িতে প্রেমিকার অনশন

বরিশাল ব্যুরো

সারাবাংলা

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া গ্রামে স্ত্রীর স্বীকৃতি পেতে সৌদি প্রবাসী প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন প্রেমিকা।

2025-06-17T19:24:19+00:00
2025-06-17T19:25:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বরিশালে প্রবাসীর বাড়িতে প্রেমিকার অনশন
বরিশাল ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৭:২৪ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৫ ৭:২৫ পিএম  (ভিজিট : ১২০)
X

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া গ্রামে স্ত্রীর স্বীকৃতি পেতে সৌদি প্রবাসী প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন প্রেমিকা। এ ঘটনার পর থেকে এলাকা থেকে পালিয়েছে ছুটিতে বাড়িতে আসা ওই প্রবাসী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোমবার (১৬ জুন) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এসআই নজরুল ইসলাম বলেন, খবরে পয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এলাকার শান্তি রক্ষার্থে উভয়পক্ষকে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের জন্য বলা হয়েছে। অনশনরত সেই নারী বলেন, ২০২১ সাল থেকে তার সৌদি প্রবাসী জলিল হাওলাদারের সাথে প্রেমের সম্পর্ক চলছে। ২০২৩ সালে সৌদি আরব যান জলিল।

একই বছরের ১২ জানুয়ারি উজিরপুরের বরাকোঠা এলাকার কাজী অফিসে মোবাইল ফোনে সেই নারীরে ৫ লাখ টাকা কাবিন ধার্য করে বিয়ে করেন জলিল। এরপর স্বামী-স্ত্রীর মতোই জলিলের সাথে মোবাইলে কথা হতে থাকে তার।

সেই নারী আরও জানান, সম্প্রতি সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসে জলিল অন্যত্র বিয়ের উদ্যোগ নেয়। বিষয়টি জানতে পেরে সোমবার বিকালে থেকে প্রবাসী জলিলের স্ত্রীর স্বীকৃতি পেতে তার বাড়িতে অনশন শুরু করেছেন সেই নারী।

এরপর থেকেই এলাকা ছেড়ে পালিয়েছেন জলিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই প্রবাসীর বাড়িতে অবস্থান করছেন সেই নারী। অভিযোগে বিষয়ে জানতে অভিযুক্ত জলিল হাওলাদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে প্রবাসী জলিলের বাবা রহিম হাওলাদার বলেন, সেই নারী একটি ভুয়া কাবিননামা তৈরি করেছেন। কারণ জলিল যদি প্রেমের সম্পর্কে ওই মেয়েকেই বিয়েই করতো, তাহলে সে কেন বাড়ি ছেড়ে চলে যাবে।

সার্বিক বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় ওই নারীর পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ দায়ের করলে পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy