খুলনায় রিভলবারসহ ছাত্রদল নেতা রাজু আটক

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

একটি বিদেশী রিভলবার, গুলি ও ২৭০ পিস ইয়াবাসহ খুলনা সিটি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক রাজু আহমেদকে আটক

2025-06-17T19:27:51+00:00
2025-06-17T19:27:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় রিভলবারসহ ছাত্রদল নেতা রাজু আটক
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৭:২৭ পিএম   (ভিজিট : ২৮৩)
X

একটি বিদেশী রিভলবার, গুলি ও ২৭০ পিস ইয়াবাসহ খুলনা সিটি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক রাজু আহমেদকে আটক করেছে যৌথবাহিনী।

সোমবার রাতে খুলনা মহানগরীর শিপইয়ার্ড সড়কের চানমারী বাজারের ৩টি বাড়িতে অভিযান চালিয়ে রাজুসহ মোট ৫ জনকে আটক করা হয়। খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, খুলনা থানাধীন শিপইয়ার্ড এলাকার রূপসা ইষ্টান রোডের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে মো: রাজু আহমেদ, একই এলাকার বাসিন্দা শামসুর রহমানের ছেলে জুনায়েদ হোসেন মুন্না, চানমারী মাষ্টার পাড়া এলাকার বাসিন্দা শওকত হোসেনের ছেলে মিরাজ, চানমারী ২ গলির বাসিন্দা জালালের ছেলে নিরব ইসলাম জিয়া এবং বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার উত্তর কাশেমতলা গ্রামের হানিম শিকদারের ছেলে শামীম হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেনাবাহিনী এবং পুলিশের একটি যৌথ অভিযান নগরীর শিপইয়ার্ড এবং চানমারী এলাকায় পরিচালনা করে। অভিযানটি মধ্যরাত থেকে শুরু হয়ে ভোর সাড়ে ৬ টা পর্যন্ত চলে। এ সময় তারা ওই দু’টি এলাকার ৩টি বাসায় অভিযান চালায়। চানমারী ইউনুস তালুকদারের বাড়ি থেকে একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড তাজাগুলি এবং ২৭০ পিছ ইয়াবাসহ ৫ জনকে গ্রেপ্তার করে যৌথবাহিনীর সদস্যরা। ৫ জন ওই বাড়িতে সংঘবদ্ধভাবে অবস্থান করছিল। এদের মধ্যে রাজু আহমেদ খুলনা সিটি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক বলে ওই সূত্রটি জানায়।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, রাতে বিদেশী পিস্তল, গুলি এবং মাদকদ্রব্যসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। ওই ৫ জন ব্যতিত আরও অনেককে রাতে আটক করা হয় চানমারী এবং শিপইয়ার্ড এলাকা থেকে। পরে তাদের অনেককে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে এই ৫ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে তিনি এ প্রতিবেদককে আরও জনান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy