যশোরে দিনেদুপুরে ‘নগদ’ এর ৫৫ লাখ টাকা ছিনতাই

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের দিনেদুপুরে নগদ মোবাইল ব্যাংকিং কোম্পানির ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।আজ সকাল পৌনে ১১টার দিকে মণিরামপুর উপজেলার

2025-06-17T19:32:31+00:00
2025-06-17T19:34:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে দিনেদুপুরে ‘নগদ’ এর ৫৫ লাখ টাকা ছিনতাই
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৭:৩২ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৫ ৭:৩৪ পিএম  (ভিজিট : ১০৭)
X

যশোরের দিনেদুপুরে নগদ মোবাইল ব্যাংকিং কোম্পানির ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

আজ সকাল পৌনে ১১টার দিকে মণিরামপুর উপজেলার কুয়াদা জামতলা এলাকায় অস্ত্র ঠেকিয়ে এ ছিনতাই করে চার দুর্বৃত্ত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

নগদ এর যশোর শাখার ম্যানেজার রবিউল ইসলাম জানান, তিনি ও একাউন্ট অফিসার কাজী মোমিনুর ইসলাম প্রাইভেটকারযোগে যশোর থেকে ৫৫ লাখ টাকা নিয়ে মণিরামপুর উপজেলা অফিসে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে কুয়াদা জামতলা নামক স্থানে পৌছুলে একটি মোটরসাইকেলে তাদের গাড়ির সামনে উঠে চাপ দিতে থাকে। গাড়িটি রাস্তার নিচে নেমে যায়। 

এরপরও চালক গাড়ি দ্রুত চালিয়ে যাওয়ার চেষ্টা করলে মোটরসাইকেলটি সামনে পড়ে যাওয়ায় এগুতে পারেনি। এরপর ৪ দুর্বৃত্ত প্রাইভেটকারের জানালা ভেঙ্গে ধারালো অস্ত্র দেখিয়ে ও আঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। এরপর তারা ৯৯৯ এ ফোন করে ছিনতাইয়ের বিষয়টি জানালে মণিরামপুর থানার ওসিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন।

এ বিষয়ে মণিরামপুর থানার ওসি শেখ বাবলুর খান জানান, খবর পেয়ে দ্রুত তারা ঘটনাস্থলে যান। নগদ এর কর্মীদের কথা অসংলগ্ন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা সম্ভব না।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy