মাগুরায় পাট চাষী সমাবেশ অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি

সারাবাংলা

উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি, উন্নত প্রযুক্তি

2025-06-18T19:04:06+00:00
2025-06-18T19:04:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাগুরায় পাট চাষী সমাবেশ অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৭:০৪ পিএম   (ভিজিট : ৮৪)
X

উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি, উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাট ও পাটবীজ উৎপাদনে চাষীদের উদ্বুদ্ধকরণে মাগুরায় পাট চাষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টায় জেলা অডিটরিয়ামে মাগুরা জেলা প্রশাসন, পাট অধিদপ্তর মাগুরা এবং বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের আয়োজনে এ পাট চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কামাল উদ্দিন, মাগুরা'র পাট উন্নয়ন কর্মকর্তা মো: মাহবুবুর রহমান, পাট অধিদপ্তর মাগুরা'র মুখ্য পরিদর্শক সৈয়দ আলাউদ্দিন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতি: উপ-পরিচালক প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান প্রমুখ।

সমাবেশে জেলার প্রায় ১০০ জন পাট চাষী এবং উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত পাট চাষীদের মাঝে পাটের ব্যাগ, খাতা-কলম প্রদান করা হয়। 

এবছর মাগুরা জেলায় মোট ৩৪ হাজার ৬৭ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। তার মধ্যে মাগুরা সদরে ১০ হাজার ২০০ হেক্টর জমিতে,  শ্রীপুর উপজেলায় ৯ হাজার ১০০ হেক্টর জমিতে, মহম্মদপুর উপজেলায় ১০ হাজার ২৫০ হেক্টর জমিতে এবং শালিখা উপজেলায় ৪ হাজার ৫১৭ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy