টেকনাফে স্থায়ী সেনা ক্যাম্পের ভিত্তিপ্রস্তর, সীমান্ত নিরাপত্তায় নতুন মাইলফলক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

সারাবাংলা

সীমান্তবর্তী এলাকা কক্সবাজারের টেকনাফে স্থায়ী সেনা ক্যাম্প স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৮ জুন) সকালে টেকনাফ সদরের হাবিরছড়া

2025-06-18T19:49:01+00:00
2025-06-18T19:49:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টেকনাফে স্থায়ী সেনা ক্যাম্পের ভিত্তিপ্রস্তর, সীমান্ত নিরাপত্তায় নতুন মাইলফলক
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৭:৪৯ পিএম   (ভিজিট : ৩৩০)
X

সীমান্তবর্তী এলাকা কক্সবাজারের টেকনাফে স্থায়ী সেনা ক্যাম্প স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৮ জুন) সকালে টেকনাফ সদরের হাবিরছড়া এলাকায় এই ক্যাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম (এনডিইউ, পিএসসি, পিএইচডি)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী, টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টেকনাফের স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে একটি স্থায়ী সেনা ক্যাম্প স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন। মাদক ও মানবপাচার, অপহরণ, খুন-গুমসহ নানা অপরাধ বেড়ে যাওয়ায় এই দাবি দিন দিন জোরালো হয়।

স্থানীয় জনপ্রতিনিধিরা মনে করেন, সেনা ক্যাম্প স্থাপনের ফলে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত হবে, অপরাধ দমন হবে এবং টেকনাফ পর্যটন এলাকার স্থিতিশীলতাও বজায় থাকবে। একইসঙ্গে মেরিন ড্রাইভ সড়কের ভাঙন প্রতিরোধে সেনাবাহিনীর কার্যকর ভূমিকা রাখারও আশা করা হচ্ছে।

স্থানীয় চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, "এটা নিঃসন্দেহে একটি যুগান্তকারী সিদ্ধান্ত। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে টেকনাফবাসী এখন আশাবাদী।"

উল্লেখ্য, দেশের দক্ষিণ সীমান্ত ঘেঁষা এ অঞ্চলটি মাদক পাচারের অন্যতম প্রবেশপথ হিসেবে পরিচিত। স্থায়ী সেনা ক্যাম্পের মাধ্যমে এই এলাকায় দীর্ঘমেয়াদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি সরকারের উন্নয়ন পরিকল্পনাও বাস্তবায়ন সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy