নীলফামারীতে প্রেসক্লাবের উদ্যোগে ৫০০ মানুষের বিনামূল্যে চক্ষু সেবা

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীতে প্রেসক্লাব ও সৈয়দপুরের মরিয়ম চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে দিনব্যাপী এক চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮

2025-06-18T20:21:03+00:00
2025-06-18T20:21:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে প্রেসক্লাবের উদ্যোগে ৫০০ মানুষের বিনামূল্যে চক্ষু সেবা
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৮:২১ পিএম   (ভিজিট : ৩১৬)
X

নীলফামারীতে প্রেসক্লাব ও সৈয়দপুরের মরিয়ম চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে দিনব্যাপী এক চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা শহরের শাহীপাড়ায় প্রেসক্লাব প্রাঙ্গণে এ ক্যাম্পে প্রায় ৫০০ জন রোগী বিনামূল্যে সেবা গ্রহণ করেন।

ক্যাম্পের উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।

প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক নুর আলম। এছাড়াও বক্তব্য রাখেন মরিয়ম চক্ষু হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) জাকির হোসেন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সুভাষ বিশ্বাস, প্রচার সম্পাদক নাসির উদ্দিন শাহ মিলন এবং ক্রীড়া সম্পাদক মোশাররফ হোসেন।

চিকিৎসা ক্যাম্পে ১৪০ জনকে চশমা, ১৫০ জনকে প্রয়োজনীয় ওষুধ এবং ৮০ জনকে ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। বাকি রোগীদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

রংপুরের তারাগঞ্জ থেকে আসা রোকসানা বেগম বলেন, “চোখের সমস্যায় ভুগছিলাম। জানলাম বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তাই চলে এসেছি। ডাক্তার ছানি অপারেশনের পরামর্শ দিয়েছেন—এই সেবায় আমি খুবই খুশি।”

সৈয়দপুরের বাবুপাড়া থেকে আসা লায়লা বেগম জানান, “বিনামূল্যে ছানি অপারেশন করাতে পারছি, এজন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম বলেন, “জনকল্যাণ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই ক্যাম্পের আয়োজন করেছি। চোখের রোগে ভোগা সাধারণ মানুষের কথা ভেবেই এ উদ্যোগ।”

মরিয়ম চক্ষু হাসপাতালের ডিজিএম জাকির হোসেন জানান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি’র আর্থিক সহযোগিতায় ক্যাম্প পরিচালিত হয়েছে। যেসব রোগীর অপারেশন প্রয়োজন, তাদের সৈয়দপুরের হাসপাতালে অস্ত্রোপচারের পর নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য আরিফুল ইসলাম আরিফ ও মরিয়ম চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন। সারাদিন ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা দেন মরিয়ম চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. সাফিউল হাসান সাকিল।









Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy