জলাবদ্ধতার নিরসনে কেসিসির ৩টি মোবাইল টিম গঠন

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা মহানগরীর জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার। গত

2025-06-18T20:22:56+00:00
2025-06-18T20:22:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জলাবদ্ধতার নিরসনে কেসিসির ৩টি মোবাইল টিম গঠন
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৮:২২ পিএম   (ভিজিট : ২১১)
X

খুলনা মহানগরীর জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে নগরীর কিছু কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় তিনি এ নির্দেশনা দেন।

বুধবার (১৮ জুন) বিকেলে প্রশাসকের নির্দেশনার আলোকে কেসিসি’র পুরকৌশল ও কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এক সভা নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান।

সভায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে ১ থেকে ১৫নং ওয়ার্ড এলাকার জন্য সহকারী প্রকৌশলী মো: ওবায়দুল্লাহ খান-কে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট; ২২, ২৩ ও ২৯নং ওয়ার্ড এলাকার জন্য উপসহকারী প্রকৌশলী অমিত কান্তি ঘোষ-কে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট এবং ২৭, ২৮, ৩০ ও ৩১নং ওয়ার্ড এলাকার জন্য উপসহকারী প্রকৌশলী শেখ নজরুল ইসলাম-কে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট ৩টি মোবাইল টিম গঠন করা হয়। এছাড়া টিমের মূল সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন নির্বাহী প্রকৌশলী শেখ মোঃ মাসুদ করিম এবং কনজারভেন্সি অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান খান।

সভায় নিজ নিজ এলাকায় সৃষ্ট জলাবদ্ধতার স্থানে জনবল ও যন্ত্রপাতিসহ উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য টিমের সদস্যগণকে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া টিমের সদস্যগণকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিজ নিজ এলাকার জলাবদ্ধতার কারণ ও প্রতিকারের প্রস্তাব লিপিবদ্ধ করারও পরামর্শ দেয়া হয়েছে। ড্রেনের চলমান উন্নয়ন কাজ শেষ হওয়ার পর পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা আছে কিনা সে বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের কনজারভেন্সি সুপারভাইজারের মতামত গ্রহণের পাশাপাশি নির্মাণাধীন প্রতিটি স্লুইসগেটে পানি প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে কিনা তা পর্যবেক্ষণেরও নির্দেশ দেয়া হয়েছে।

সভায় প্রধান প্রকৌশলী জলাবদ্ধতার বিষয়ে কেসিসি’কে তথ্য প্রদানের পাশাপাশি মাঠ পর্যায়ে কর্মরতদের সার্বিক সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান।

কেসিসি’র আর্কিটেক্ট রেজবিনা খানম, কঞ্জারভেন্সী অফিসার মো: অহিদুজ্জামান খান, পরামর্শক প্রতিষ্ঠান খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আবীর হাসান নয়ন ও মহিদুল ইসলাম, ডিডিসি’র কর্মকর্তা মো: খোরশেদুর রহমান ও আমিনুল ইসলাম সহ কেসিসি’র উপসহকারী প্রকৌশলী ও কঞ্জারভেন্সি সুপারভাইজারগণ সভায় উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy