টঙ্গীতে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছে অন্তত

2025-06-18T20:32:16+00:00
2025-06-18T20:32:16+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৮:৩২ পিএম   (ভিজিট : ৩৫৭)
X

গাজীপুরের টঙ্গীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছে অন্তত ২৫ জন। 

বুধবার দুপুরে নগরীর হাজী মাজার বস্তি এলাকায় পিমকি অ্যাপারেলস লিমিটেড এর সামনে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন, আনিস (৪২) আবু সাইদ (৩৮) সোহেল (৩৪),ফাহিম (২১), ইয়াসিন (২০) আসাদ (২০), ইয়াসিন (১৮), হানিফ (২৫), শুভ (১৯), রানা (১৮), সজিব (২০), উজ্জ্বল রাজ (৩৭), আল-আমিন (৩৫), হাসান (২৪), সবুজ (২৮), লিটন (৩৬), ফেরদৌস (২৫), আলমগীর (৩৫), কাউসার (২৮)। বাকিদের পরিচয় নিশ্চিত হওয়া যায় নি। 

এদের মধ্যে গুরুতর আহত আনিস, আবু সাইদ ও সোহেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। 

জানা যায়, ৫ আগষ্ট পরবর্তী সময় থেকে চুক্তিপত্রের মাধ্যমে ওই কারখানার বর্জিত মালামাল নিচ্ছিলেন নেহাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরন। গত ১৭ জুন উক্ত কারখানার সাথে বর্জিত মালামাল ক্রয় বিক্রয়ের নতুন চুক্তি করেন ওমর ফারুক নামের জনৈক ব্যবসায়ী। তিনি টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের আস্থাভাজন। নতুন চুক্তিপত্র অনুযায়ী ১৮ জুন বুধবার মালামাল ডেলিভারি করতে যান ওমর ফারুকের লোকজন। 

এসময় বিএনপি নেতা কিরনের লোকজন তাদের বাঁধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা করেন। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়। 

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, জনৈক ব্যবসায়ী ওমর ফারুক কারখানাটির সাথে চুক্তিপত্র অনুযায়ী মালামাল নিতে গেলে রাশেদুল ইসলাম কিরনের অনুসারী সন্ত্রাসী ও চিহ্নত মাদক কারবারি শাহাবুদ্দিন দাবাড়ু দলবল নিয়ে তাদের উপর হামলা চালায়। এসময় তাদের সাথে থাকা নগদ টাকা লুটে নেয় তারা। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। 

বিএনপি নেতা রাশেদুল ইসলাম কিরন বলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠানের নামে চুক্তিপত্র অনুযায়ী কারখানা মালামাল ডেলিভারি করতে গেলে সুমন সরকারের লোকজন তাদের বাঁধা দেয় এবং হামলা করে।

পিমকি অ্যাপারেলস লিমিটেডের মহাব্যবস্থাপক (জিএম) মাকসুূুদুর রহমান বলেন, ৫ আগষ্টের পর রাশেদুল ইসলাম কিরণ চুক্তি করে ঝুটে নিতেন। গতকাল (১৭ জুন) সুমন সরকারের রেফারেন্সে জনৈক ওমর ফারুক নামে এক জনের নামে নতুন ডিড হয়। আজ ওমর ফারুকের লোকজন মাল নিতে আসলে কিরণের পক্ষ বাঁধা দেয়। এরপর আমরা কাউকেই মাল দিচ্ছি না। এটা নিয়ে আমরা সমস্যায় আছি।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দর হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যার নামে ডিড সে ব্যবসা করবে। ঝুট নিয়ে ঝামেলা সহ্য করা হবে না। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy