জামিনে কারামুক্ত গান বাংলার তাপস

নিজস্ব প্রতিবেদক

বিনোদন

সাত মাস পর অবশেষে জামিনে মুক্ত হয়েছেন গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস। বুধবার (১৮ জুন) সন্ধ্যা

2025-06-18T20:51:33+00:00
2025-06-18T20:51:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামিনে কারামুক্ত গান বাংলার তাপস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৮:৫১ পিএম   (ভিজিট : ২৭৫)
X

সাত মাস পর অবশেষে জামিনে মুক্ত হয়েছেন গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস। বুধবার (১৮ জুন) সন্ধ্যা সাতটার দিকে কেরানীগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি।

ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কৌশিক হোসেন তাপস জামিনে মুক্ত হয়ে কারাগার থেকে বেরিয়ে গেছেন।  

গত বছর ৩ নম্ভেম্বর রাত ৩টার দিকে উত্তরার তাপসের বাসার এলাকা থেকে তাপসকে গ্রেপ্তার করে পুলিশ। উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছিলেন।  

ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টায় উত্তরা পূর্ব থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে ব্যবসায়ী ইসতিয়াক মাহমুদ উত্তরার আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে কর্মসূচিতে অংশ নেন। সেখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এজাহারভুক্ত আসামিরা ব্যাপক দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি, অতর্কিত হামলা, মারধরসহ গুলি করেন। এসময় আসামিদের ছোড়া গুলি ইসতিয়াক মাহমুদের পেটে, পিঠে, হাতে, মাথায় লাগে।  

পরে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে এভারকেয়ার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে পেটের গুলি বের করা হয়। এ ঘটনায় ইসতিয়াক মাহমুদ বাদী হয়ে গত ২৯ অক্টোবর উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy