সন্ত্রাসীর কাছে মিলল ৫ আগস্ট থানা লুটের অস্ত্র

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

পাহাড়তলী থানা এলাকার জেলে পাড়া থেকে অভিযান চালিয়ে পুলিশের লুণ্ঠিত পিস্তল ও গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী সাইদুর রহমান মাসুম

2025-06-19T17:39:18+00:00
2025-06-19T17:39:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সন্ত্রাসীর কাছে মিলল ৫ আগস্ট থানা লুটের অস্ত্র
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৫:৩৯ পিএম   (ভিজিট : ১২৫৩)
X

পাহাড়তলী থানা এলাকার জেলে পাড়া থেকে অভিযান চালিয়ে পুলিশের লুণ্ঠিত পিস্তল ও গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী সাইদুর রহমান মাসুম ওরফে ব্লেড মাসুমকে গ্রেপ্তার করেছে সিএমপি। 

অভিযানে উদ্ধার করা আগ্নেয়াস্ত্রটি ২০২৪ সালের ৫ আগস্ট পাহাড়তলী থানায় হামলা ও লুটপাটের সময় সন্ত্রাসীদের হাতে চলে যায় বলে পুলিশ নিশ্চিত করেছে।

গত রাত ১২টা ৫০ মিনিটে জেলে পাড়া রানী রাশমনিঘাট ওভারব্রিজের নিচে যৌথ তল্লাশি চেকপোস্ট পরিচালনা করা হয়। অভিযানের সময় এক ব্যক্তিকে সন্দেহ হলে পুলিশ তাকে থামার নির্দেশ দেয়। কিন্তু ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে।

আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার কোমরের বেল্টে ঝুলানো অবস্থায় একটি চায়না মেইড সেমি-অটোমেটিক পিস্তল (মডেল টি-৫৪, সিরিয়াল ৪৯০১২৮১০), একটি লোডেড ম্যাগাজিনে থাকা ৭.৬২ এমএম ক্যালিবারের চার রাউন্ড গুলি, একটি খালি ম্যাগাজিন এবং অস্ত্র বহনের প্রোটেক্টর উদ্ধার করা হয়। গুলির পারক্যাপশন ক্যাপে ৩১১ কোড লেখা ছিল।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আজাদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া আসামি স্বীকার করেছেন যে, ২০২৪ সালের আগস্টে থানায় হামলার সময় সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্রটি তিনি সংগ্রহ করেন এবং পরে তা ব্যবহার করে নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি ও ভয়ভীতি প্রদর্শনের কাজে লিপ্ত ছিলেন।

জানা গেছে, গ্রেপ্তার সাইদুর রহমান মাসুম (২৮), যিনি ‘ব্লেড মাসুম’ নামে এলাকায় পরিচিত, পাহাড়তলী থানার ১২ নম্বর ওয়ার্ডের লাকী হোটেল সংলগ্ন কাজী অফিস এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে আগেও ডাকাতি প্রস্তুতির অভিযোগে একটি মামলা রয়েছে। এ ঘটনায় পাহাড়তলী থানায় অস্ত্র আইনের ১৯-এ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy