যশোরে আরও এক করোনা রোগীর মৃত্যু

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরে ইউসুফ আলী (৪২) নামে করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাতে (রাত ১টার) দিকে যশোর

2025-06-19T18:31:41+00:00
2025-06-19T18:31:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে আরও এক করোনা রোগীর মৃত্যু
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৬:৩১ পিএম   (ভিজিট : ১২৪)
X

যশোরে ইউসুফ আলী (৪২) নামে করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাতে (রাত ১টার) দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. বজলুর রশিদ টুলু এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত ইউসুফ আলী যশোরের মণিরামপুর উপজেলার মাহমুদকাঠি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

ডা. টুলু জানান, ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে ইউসুফ আলী গত ১৩ জুন হাসপাতালে ভর্তি হন। পরদিন করোনার উপসর্গ দেখা দিলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। মঙ্গলবার রাত ১০টার দিকে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরপর রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

এর আগে একইদিন সকালে করোনা আক্রান্ত অবস্থায় আইসিইউতে ভর্তি থাকা আরেক রোগী শেখ আমিরের মৃত্যু হয়। বর্তমানে আইসিইউতে আরও দুইজন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন আরএমও।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy