খুলনায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা জেলার দাকোপ উপজেলায় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল ১৮ জুন (বুধবার) রাতে বিশেষ অভিযান পরিচালনা

2025-06-19T18:34:13+00:00
2025-06-19T18:34:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৬:৩৪ পিএম   (ভিজিট : ১৭৪)
X

খুলনা জেলার দাকোপ উপজেলায় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল ১৮ জুন (বুধবার) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে দাকোপ থানাধীন কামারখোলা এলাকা হতে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম মোঃ শাহরিয়ার হাসান জিম (২১)।

পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ভুক্তভোগী ৯ম শ্রেণীর ছাত্রী। সে স্কুলে যাতায়াতকালে গ্রেপ্তারকৃত মোঃ শাহরিয়ার হাসান জিম বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। স্কুলছাত্রীর পরিবার বিষয়টি জানার পর শাহরিয়ার হাসান জিমকে অনুরোধ করে যেন সে তাকে আর উত্যক্ত না করে। কিন্তু জিম আরও ক্ষিপ্ত হয়ে গত ১৫ জুন সন্ধ্যায় দাকোপ থানাধীন কালিনগর এলাকা হতে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।

এই ঘটনায় গত ১৮ জুন দাকোপ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy