টঙ্গীতে পুলিশ দেখে অস্ত্র ফেলে পালাল সন্ত্রাসী

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে পুলিশের চেকপোস্টে দেখে একটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি ফেলে পালিয়ে গেছে এক অজ্ঞাত সন্ত্রাসী।

2025-06-19T18:45:14+00:00
2025-06-19T18:48:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে পুলিশ দেখে অস্ত্র ফেলে পালাল সন্ত্রাসী
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৬:৪৫ পিএম  আপডেট: ১৯.০৬.২০২৫ ৬:৪৮ পিএম  (ভিজিট : ২২৩)
X

গাজীপুরের টঙ্গীতে পুলিশের চেকপোস্টে দেখে একটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি ফেলে পালিয়ে গেছে এক অজ্ঞাত সন্ত্রাসী। বৃহস্পতিবার (১৯ জুন) ভোররাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অঞ্চলের কাদেরিয়া গেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, টঙ্গী পশ্চিম থানায় প্রেষণে কর্মরত টেলিকম ইউনিটের এএসআই শামীম রেজার নেতৃত্বে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কাদেরিয়া টেক্সটাইল মিলসের সামনে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় কনস্টেবল মো. হেলাল উদ্দিন এক অটোরিকশাকে থামিয়ে যাত্রীদের দেহ তল্লাশি শুরু করেন।
তল্লাশির একপর্যায়ে অটোরিকশায় থাকা এক ব্যক্তি পুলিশকে দেখে সঙ্গে থাকা একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ অস্ত্র ও গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. মহিউদ্দিন আহমেদ জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সংক্রান্ত ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পালিয়ে যাওয়া অস্ত্রধারীকে গ্রেপ্তারে অভিযান চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy