ছাত্রদলের মিছিলে হামলার অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর পলাশে ছাত্রদলের মিছিলে হামলা ও গুলিবর্ষণের মামলায় জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলকে গ্রেফতার করেছে

2025-06-19T19:07:13+00:00
2025-06-19T19:07:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছাত্রদলের মিছিলে হামলার অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৭:০৭ পিএম   (ভিজিট : ১৬৯)
X

নরসিংদীর পলাশে ছাত্রদলের মিছিলে হামলা ও গুলিবর্ষণের মামলায় জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ থানা এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নরসিংদী জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন বলে জানা যায়। গ্রেপ্তারকৃত ফজলুর কবির জুয়েল পলাশ বাজার এলাকার ফজর আলী মাস্টারের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গত রোববার সন্ধ্যার দিকে ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাসস্ট্যান্ড মোড়ে পলাশ উপজেলা ছাত্রদল ও জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুর কবির জুয়েলের শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রুপই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ছাত্রদল কর্মী ইসমাঈল ও পথচারী সোহেল মিয়া গুলিবিদ্ধ হয়। এছাড়া পুলিশসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়।

এ ঘটনায় রোববার রাতেই ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সিয়াম মিয়া বাদী হয়ে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলকে প্রধান আসামী করে ৯ জনের নাম এজাহারভুক্ত করে ও অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ছাত্রদল ও বিএনপি নেতা জুয়েলের শোডাউনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে। 

বুধবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) মো. কুতুব উদ্দিনের নেতৃত্বে পুলিশের একদল চৌকস টিম ঢাকা মহানগর দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট হাসপাতাল থেকে জুয়েলকে গ্রেপ্তার করে। বর্তমানে জুয়েল পুলিশ হেফাজতে রয়েছে বলেও জানান ওসি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy