কক্সবাজারে জাতীয় ফলমেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

সারাবাংলা

দেশী ফল বেশী খাই, আসুন ফলের গাছ লাগাই- প্রতিপাদ্যকে সামনে নিয়ে কক্সবাজারে তিন দিনব্যাপী ফল মেলার শুভ উদ্বোধন

2025-06-19T19:26:14+00:00
2025-06-19T19:26:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কক্সবাজারে জাতীয় ফলমেলার উদ্বোধন
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৭:২৬ পিএম   (ভিজিট : ২০৬)
X

দেশী ফল বেশী খাই, আসুন ফলের গাছ লাগাই- প্রতিপাদ্যকে সামনে নিয়ে কক্সবাজারে তিন দিনব্যাপী ফল মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টার দিকে পৌরশহরের এন্ডারসন রোড়স্থ খামারবাড়ি উপ-পরিচালকের অফিস প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরান হোসাইন সজীব।

মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ফলের মাধ্যমে বৈচিত্র্যময় হয় মানুষের খাদ্যাভ্যাস। পাশাপাশি ফল বিভিন্ন প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, এন্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের অসাধারণ উৎস। নিয়মিত ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাই নিয়ম করে সকল ঋতুতে দেশীয় মৌসুমী ফল খেতে হবে। ফলের উৎপাদন বৃদ্ধিতে বাড়ির আঙিনায় বা ছাদে এবং সম্ভাবনাময় সকল ক্ষেত্রে ফলের গাছ রোপন করতে হবে।

কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.বিমল কুমার প্রামানিক এর সভাপতিত্বে কৃষি তথ্য সার্ভিস  কর্মকর্তা মো. লোকমান হাকিম এর সঞ্চালণায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা অফিসার কৃষিবিদ জাহিদ হাসান, ঝিলংজা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ কুতুব উদ্দিন, উপসহকারি কৃষি অফিসার শাওন দেব, কক্সবাজার জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম, আদর্শ ফলচাষী তারেকুল ইসলাম বক্তব্য রাখেন।

উদ্বোধনী মেলায় বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, বৈজ্ঞানিক কর্মকর্তা, উপসহকারি কৃষি অফিসার, কৃষক/কৃষাণী, ছাত্র/ছাত্রীসহ ২০০ এর অধিক উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ ছাত্র/ছাত্রীদের মাঝে দেশীয় ফলের চারা বিতরণ করেন। মেলায় বিভিন্ন দেশীয় ফলে সমৃদ্ধ ৯টি স্টল প্রদর্শনীর জন্যে সাজানো হয়েছে৷






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy