চেকপোস্টে যুবকের ব্যাগে মিলল তিনজনের কঙ্কাল

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ভালুকায় মানুষের তিনটি কঙ্কালসহ মাসুদ রানা (২২) নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক

2025-06-20T19:40:47+00:00
2025-06-20T19:40:47+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
চেকপোস্টে যুবকের ব্যাগে মিলল তিনজনের কঙ্কাল
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৭:৪০ পিএম   (ভিজিট : ১৮৩)
X

ভালুকায় মানুষের তিনটি কঙ্কালসহ মাসুদ রানা (২২) নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক স্বীকার করেছেন, কঙ্কালগুলো বিক্রির উদ্দেশ্যে ঢাকা নিয়ে যাচ্ছিলেন তিনি।  

আজ শুক্রবার (২০ জুন) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ী এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করা হয়। আটক মাসুদ রানা শেরপুর জেলার নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের বাসিন্দা।

জানা গেছে, ভোর ৬টার দিকে মাসুদ রানা ও তার এক সহযোগী তিনটি স্কুলব্যাগে করে মানুষের কঙ্কাল নিয়ে বাসে চড়ে ঢাকা যাওয়ার চেষ্টা করছিলেন। মেহেরাবাড়ী এলাকায় যৌথ বাহিনীর চেকপোস্টে তল্লাশির মুখে পড়লে তাদের আচরণ সন্দেহজনক মনে হয়। 

চেকপোস্টে দায়িত্বরত সদস্যরা ব্যাগ তল্লাশির চেষ্টা করলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় মাসুদকে আটক করা গেলেও তার সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে মাসুদের ব্যাগ তল্লাশি করে মানুষের মাথার তিনটি খুলি ও অন্যান্য অস্থিসহ পূর্ণাঙ্গ কঙ্কাল উদ্ধার করা হয়। 

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা স্বীকার করেছে, কঙ্কালগুলো বিক্রির উদ্দেশ্যে ঢাকা নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটক যুবক ও উদ্ধার হওয়া কঙ্কাল ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy