খুলনা মেডিকেলে কিট সংকটে করোনাভাইরাস পরীক্ষা বন্ধ

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুমেক হাসপাতালের র‌্যাপিড অ্যান্টিজেন কিট সংকটের কারণে করোনাভাইরাস পরীক্ষা বন্ধ হয়ে গেছে। বিভিন্ন উপসর্গ নিয়ে আসা রোগীদের আইসোলেশনে

2025-06-20T19:48:57+00:00
2025-06-20T19:52:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনা মেডিকেলে কিট সংকটে করোনাভাইরাস পরীক্ষা বন্ধ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৭:৪৮ পিএম  আপডেট: ২০.০৬.২০২৫ ৭:৫২ পিএম  (ভিজিট : ১৪১)
X

খুমেক হাসপাতালের র‌্যাপিড অ্যান্টিজেন কিট সংকটের কারণে করোনাভাইরাস পরীক্ষা বন্ধ হয়ে গেছে। বিভিন্ন উপসর্গ নিয়ে আসা রোগীদের আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আজ শুক্রবার (২০ জুন) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা বন্ধ রয়েছে। এর আগে, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কিট শেষ হয়। এরপর থেকে পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মো. হারুন নামের এক রোগীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে করোনাভাইরাস ওয়ার্ডে চিকিৎসাধীন সুমাইয়া আক্তার সুস্থ হওয়ায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে করুনা বেগম নামের একজন ভর্তি আছেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ইউনিটের ফোকাল পার্সন ডা. খান আহমেদ ইশতিয়াক জানান, করোনা পরীক্ষার কিট শেষ হয়ে গেছে। এ কারণে বৃহস্পতিবার দুপুর ১টা থেকে করোনাভাইরাস পরীক্ষা বন্ধ। খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব বিকল থাকায় সেখানেও পরীক্ষা করা যাচ্ছে না।

জরুরিভাবে কিট চেয়ে কয়েক দফা স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। কিট পাওয়া মাত্র পুনরায় পরীক্ষা শুরু হবে। আপাতত উপসর্গ নিয়ে আসা রোগীদের আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু এ পর্যন্ত কেউই হাসপাতালে ভর্তি হননি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy