নোবেলকে ‘জাতীয় বেয়াদব’ আখ্যায়িত করলেন রবি চৌধুরী

বিনোদন প্রতিবেদক

বিনোদন

এক সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেল, শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই শিল্পী এখন তুমুল বিতর্কিত কেউ

2025-06-20T19:56:04+00:00
2025-06-20T19:56:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নোবেলকে ‘জাতীয় বেয়াদব’ আখ্যায়িত করলেন রবি চৌধুরী
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৭:৫৬ পিএম   (ভিজিট : ২৮৯)
X

এক সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেল, শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই শিল্পী এখন তুমুল বিতর্কিত কেউ একজন। কারাগারে দিন কাটানো এই শিল্পীর পরিচয় এখন ধর্ষণ মামলার আসামি। তবে এর আগেও ব্যাপক বিতর্কিত ছিলেন নোবেল। 

মাদক সেবন, স্ত্রী নির্যাতনের অভিযোগও ছিল তার বিরুদ্ধে। এছাড়াও কনসার্টে মদ্যপ অবস্থায় ওঠা, সিনিয়র গায়কদের নিয়ে অসম্মানজনিত করে বক্তব্যও দিয়েছেন। নোবেলের এ সকল কর্মকাণ্ড সংবাদমাধ্যমের শিরোনামেও জায়গা করে নিয়েছিল। সে কারণে এবার এক নতুন পরিচয়ে অর্থাৎ ‘জাতীয় বেদয়াদব’ বলে আখ্যায়িত করা হলো নোবেলকে।

দেশের নন্দিত গায়ক রবি চৌধুরী সম্প্রতি ফেসবুকে ‘বেয়াদব’ শিরোনামের একটি গান শেয়ার করেন। সেখানে তিনি লিখেছেন, ‘এই গানটি নোবেল গ্রেপ্তার হয়ে আবার প্রমাণিত হলো সত্যি সে জাতীয় বেয়াদব।’

রবি চৌধুরী আরও লিখেছেন, ‘নতুন প্রজন্মের আরও যারা বেয়াদব আছেন, যারা সিনিয়রদের সম্মান করেন না। তাদের গায়ে লাগবে এই গান। কিচ্ছু করার নেই। গায়ক-গায়িকা না হয়ে, সবাই শিল্পী হও।’

শেয়ার করা গানের শুরুতে রবি চৌধুরী বলেন, ‘আমার এই গান আধুনিক জাতীয় বেয়াদবদের জন্য, যারা শিল্পী নামের কলঙ্ক’।

উল্লেখ্য, এর আগে গত মাসে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হন নোবেল। আছেন কারাবাসে। সদ্যই আদালতের নির্দেশে মামলার বাদীকে বিয়ে করেছেন তিনি।

এ গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা ও সুর করেছেন রবি চৌধুরী নিজেই। সংগীত করেছেন অপু রায়হান। গানটি প্রকাশ হয় ২০২০ সালের জুনে রবি চৌধুরীর ইউটিউব চ্যানেলে। 






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy