টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ পাঁচ অপহরণকারী গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে রিক্সা চালক সুমন মিয়া অপহরণের ঘটনায় পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।বৃহস্পতিবার দিবাগত মধ্য

2025-06-20T20:50:58+00:00
2025-06-20T20:50:58+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ পাঁচ অপহরণকারী গ্রেফতার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৮:৫০ পিএম   (ভিজিট : ৩৭৯)
X

গাজীপুরের টঙ্গীতে রিক্সা চালক সুমন মিয়া অপহরণের ঘটনায় পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। 

বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে স্থানীয় হিমারদিঘি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি ককটেলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার তাদের আদালতে প্রেরণ করে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন, তপন মিয়া (৩২), নাদিম (২৯), রাশেদুল ইসলাম রাসেল (২২), নকিব (১৯) ও রিফাত (১৯)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত এগারোটার দিকে টঙ্গীর মা টাওয়ার এলাকা থেকে অটোরিকশা ভাড়ার কথা বলে কৌশলে রিকশাচালক সুমনকে অপহরণ করে গ্রেফতারকৃত আসামিরা। পরে রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে প্রেসনে কর্মরত টঙ্গী পূর্ব থানার উপ পরিদর্শক আবু হাসেমের নেতৃত্বে হিমারদিঘি এলাকার জনৈক দিদার হোসেনের গ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 
এসময় তাদের কাছ থেকে দুইটি অবিস্ফোরিত ককটেল, ১টি তলোয়ার, ১টি ষ্টিলের পাত, ১টি রামদা, ১টি ছোড়া, ১টি চাকু, ১টি রেঞ্চ, ৩টি হাতুড়ি, ২টি লোহার হুক, ১টি ক্যাচি, ১টি বাটাল, ২টি স্ক্রু ড্রাইভার ও দুইটি পেরেক তুলার যন্ত্র উদ্ধার করা হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy