সুনামগঞ্জে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুনামগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড শাখা আয়োজিত কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২০) জুন রাতে শহরের

2025-06-21T15:35:18+00:00
2025-06-21T15:35:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুনামগঞ্জে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৩:৩৫ পিএম   (ভিজিট : ১৩০)
X

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুনামগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড শাখা আয়োজিত কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০) জুন রাতে শহরের জামতলাস্হ জান্নাহ কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির আহবায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ এর সভাপতিত্বে ও পৌর বিএনপির ১ম যুগ্ন আহবায়ক মুর্শেদ আলম এর সঞ্চালনায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন,  জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান  আহবায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ -৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট নুরুল ইসলাম নুরুল। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পিপি, এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, এডিশনাল পিপি এডভোকেট শেরেনুর আলী, নজরুল ইসলাম, রেজাউল হক, আবুল কালাম, আতম মিসবাহ, জাসাস জেলা কমিটির সদস্য সচিব মনজ্জির হোসেন সুজন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাফিজা ফেরদৌস লিপন,  সুহেল আহমেদ, বিএনপি নেতা সাইফুল ইসলাম , যুবদল নেতা কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব  জাহাঙ্গীর আলম, যুবদল নেতা এডভোকেট আজিজুর রহমান সৌরভ,মমিনুল হক কালারচান, সুহেল মিয়া,তোফাজ্জল হক, মোনাজ্জির হোসেন, নুর আলম, দিলু ,দুলু, মন্টি,সুজন মাহমুদ, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক খাদিজা কলি, শামীম আহমদ, মৎস্য জীবি দলের সাধারণ সম্পাদক হারুন রশীদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ ছাত্র দল নেতা সাদিকুর রহমান চৌধুরী প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন জেলা যুবদলের সহ সভাপতি  আমানুল হক রাসেল।

কর্মীসভায় দুর্দিনের ত্যাগী নেতা কর্মীদের বক্তব্য হচ্ছে, রাজপথ দখলে রাখতে যে সকল  নেতা কর্মী রাতে পুলিশ, টিয়ারশেল মুখে পড়েছি, ঘুমাতে পারিনি নিজ ঘরে  তবুও জীবন বাজি রেখে রাজপথে সোচ্চার ছিলাম। এ আন্দোলনে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন এডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্ব  দুর্বার আন্দোলন গড়ে ওঠৈ।  পাচঁ আগস্টের পর  অন্তবর্তীকালীন সরকার নির্বাচন দেবে শুনে কিছু  বসন্তের কুকিল  এখন  মাঠে হাজির   হয়েছেন।  সুনামগঞ্জ সদর  আসনে  নির্বাচন করতে  চান।  কিন্ত  তৃণমূলের নেতাকর্মীর  বক্তব্য  হলো যারা রাজপথে ছিলনা তাদের মনোনয়ন চাইনা। যারা আন্দোলন সংগ্রামের ছিলেন সেই নেতা হলো নুরুল। তাকে সুনামগঞ্জ সদর  আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চাই। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy