বৃদ্ধাকে গলাকেটে হত্যার পর স্বর্ণালংকার লুট

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

ঘাটাইলে হনুফা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। আর হত্যার পর লুট করা হয়েছে

2025-06-21T19:12:33+00:00
2025-06-21T19:12:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বৃদ্ধাকে গলাকেটে হত্যার পর স্বর্ণালংকার লুট
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৭:১২ পিএম   (ভিজিট : ১৪৫)
X

ঘাটাইলে হনুফা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। আর হত্যার পর লুট করা হয়েছে শরীরে থাকা স্বর্ণালংকার। 

শনিবার (২১ জুন) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এর আগে শুক্রবার রাতে উপজেলার মানাজী শিকদার বাড়ি গ্রামে ঘটে এ ঘটনা। নিহত হনুফা ওই গ্রামের আব্দুল গফুরের স্ত্রী। 

নিহতের পরিবার জানায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন হনুফা বেগম। শনিবার ভোরে ঘর থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যরা তার খোঁজ নিতে যান। এ সময় ঘরের দরজা ভেতর থেকে খোলা ছিল। পরে ঘরে গিয়ে বিছানায় তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। আনুমানিক তিন ভরি স্বর্ণ ছিল হনুফার গলায়। সেই স্বর্ণের চেইনটি পাওয়া যায়নি। বিষয়টি পুলিশকে অহিত করলে পুলিশ তার লাশ উদ্ধার করে। 

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া স্বর্ণালঙ্কার লুটের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy