নীলফামারীতে জেলা বিএনপির সেমিনার অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীতে ‘শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২১জুন) জেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী

2025-06-21T19:32:32+00:00
2025-06-21T19:32:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে জেলা বিএনপির সেমিনার অনুষ্ঠিত
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৭:৩২ পিএম   (ভিজিট : ৭৯৫)
X

নীলফামারীতে ‘শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১জুন) জেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা হক প্রধান বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সহ-সভাপতি মোজাম্মেল হক ও মীর সেলিম ফারুক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কোকো ও সিরাজগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রায়হান মন্ডল বক্তব্য দেন। সেমিনার পরিচালনা করেন নীলফামারী সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিম হোসেন।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার দেশ গড়ার রাজনীতি নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া তারেক জিয়ার ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১দফা তৃণমুলে ছড়িয়ে দেয়ার আহবান জানানো হয় অংশগ্রহণকারী নেতৃবৃন্দকে। সেমিনারে বিভিন্ন পর্যায়ের একশ জন বিএনপি নেতা কর্মী অংশ গ্রহণ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy