এনসিপির কমিটিতে পদ পেলেন যুবলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমন্বয়ক কমিটিতে স্থান পেয়েছেন ওমর ফারুক চৌধুরী নামে এক যুবলীগ নেতা।

2025-06-21T19:52:28+00:00
2025-06-21T19:52:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এনসিপির কমিটিতে পদ পেলেন যুবলীগ নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৭:৫২ পিএম   (ভিজিট : ৩৪১)
X

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমন্বয়ক কমিটিতে স্থান পেয়েছেন ওমর ফারুক চৌধুরী নামে এক যুবলীগ নেতা। এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

গত রবিবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত ১৭ সদস্য বিশিষ্ট একটি সমন্বয়ক কমিটি অনুমোদন করা হয়। সমন্বয় কমিটিতে প্রধান সমন্বয়ক হিসেবে রয়েছেন সোহেল সাজ্জাদ। সেই সদস্য পদে ৯ নম্বরে নাম রয়েছেন ওমর ফারুক চৌধুরী।

কমিটি গঠনের পর থেকেই ওমর ফারুককে নিয়ে উপজেলার রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে স্থান পাওয়া ওমর ফারুক সাবেক ছাত্রলীগ নেতা, উপজেলা তথ্য প্রযুক্তি লীগের সদস্য ও ইসবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।
চিরিরবন্দর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা জিহাদ জানান, এনসিপির চিরিরবন্দর উপজেলার সমন্বয় কমিটিতে ছাত্রলীগ-যুবলীগ নেতার নাম এসেছে। তারা কি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছে? যদিও এটা তাদের দলীয় সিদ্ধান্ত। কিন্তু এটা মেনে নেওয়ার মতো না।

এনসিপির চিরিরবন্দর উপজেলার প্রধান সমন্বয়ক সোহেল সাজ্জাদ বলেন, এনসিপির কমিটি গঠনের পূর্বে ওমর ফারুক চৌধুরীর সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি আমাকে বলেছিন যে, বহু আগে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু তারপর থেকে আর কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। কিন্তু কমিটি গঠনের পর জানা গেলো তিনি বর্তমানে রাজনীতির সঙ্গে জড়িত। বিষয়টি আমি কেন্দ্রীয় কমিটির সঙ্গে কথা বলেছি। দুই/এক দিনের মধ্যে তাকে কমিটি থেকে বাদ দেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy