ভালুকায় মহাসড়কের পাশে যুবকের লাশ উদ্ধার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি কারখানার কাছ থেকে নাজমুল ইসলাম (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার

2025-06-22T19:56:50+00:00
2025-06-22T19:56:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভালুকায় মহাসড়কের পাশে যুবকের লাশ উদ্ধার
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ জুন, ২০২৫, ৭:৫৬ পিএম   (ভিজিট : ১১০)
X

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি কারখানার কাছ থেকে নাজমুল ইসলাম (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২২ জুন) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকার এল স্কয়ার লিমিটেড কারখানার পাশের একটি আমগাছের নিচে লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত নাজমুল ইসলাম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পলাশকান্দা গ্রামের বাসিন্দা। তিনি মৃত নুরুল আমিনের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, নাজমুল কিছুদিন আগে চাকরির খোঁজে ভালুকার জামিরদিয়ায় তাঁর বন্ধু আনোয়ার হোসেনের বাসায় আসেন।

নাজমুলের ভাই হাফিজুল ইসলাম জানান, সংসারে আর্থিক সংকটের কারণে নাজমুল ও তার স্ত্রী মারিয়া আক্তারের মধ্যে প্রায় সময় ঝগড়া হতো। মারিয়া আক্তার ভালুকার জয়না বাজার এলাকায় ভাড়া বাসায় থেকে এল স্কয়ার কারখানায় চাকরি করতেন। তাদের একটি দুই বছরের কন্যাসন্তান রয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী মারিয়া আক্তারকে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির। তিনি আরও বলেন, “নাজমুল ইসলামের মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy