কিশোরগঞ্জে অস্ত্রের মুখে কলেজ ছাত্রীকে ধর্ষণ

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

হোসেনপুরে কলেজ ছাত্রীছাত্রীকে অস্ত্রের মুখে জোরপূর্বক পূর্বক ধর্ষণের অভিযোগে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (২২ জুন) সকাল

2025-06-22T20:03:37+00:00
2025-06-22T20:58:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কিশোরগঞ্জে অস্ত্রের মুখে কলেজ ছাত্রীকে ধর্ষণ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ জুন, ২০২৫, ৮:০৩ পিএম  আপডেট: ২২.০৬.২০২৫ ৮:৫৮ পিএম  (ভিজিট : ২৫৮)
X

হোসেনপুরে কলেজ ছাত্রীছাত্রীকে অস্ত্রের মুখে জোরপূর্বক পূর্বক ধর্ষণের অভিযোগে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২২ জুন) সকাল সোয়া ১০টায় হোসেনপুর বাজার মিষ্টি পট্রি চৌরাস্তা থেকে হোসেনপুর থানার উপ- পরিদর্শক (এস আই) মুহাইমিনুল ইসলামের নেতৃত্বে ধর্ষক রিয়াদকে গ্রেপ্তার করা হয়।

ধর্ষক তাইজুল ইসলাম রিয়াদ উপজেলার জিনারী ইউনিয়নের হলিমা গ্রামের নজরুল ইসলামের ছেলে। 

মামলার বিবরণে জানা যায়, গত ৭ মে রাতে প্রকৃতি ডাকে সাড়া দিতে গেলে প্রতিবেশী রিয়াদ অস্ত্রের মুখে জোরপূর্বক পূর্বক ধর্ষণ করে ওই কলেজ ছাত্রীকে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুহাইমিনুল ইসলাম জানান, ভিকটিমের ডাক্তারি পরিক্ষা করা হলেও রিপোর্ট  পাওয়া সাপেক্ষে  চার্জশীট দেওয়া হবে। 

এ বিষয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন  বলেন, কলেজ ছাত্রী ধর্ষণের অভিযোগে আসামি তাইজুল ইসলাম রিয়াদকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ধর্ষণের শিকার ওই ছাত্রী ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি করে বলেন, আমার মান ইজ্জত সবই শেষ করে দিয়েছে৷ এখন আমি সমাজে মুখ দেখাতে পারছি না। আমি কলেজে যাওয়া আসার পথে আমাকে প্রায়ই উত্ত্যক্ত করতো। পরে আমি এলাকার মেম্বার ও প্রশাসনের কাছে মৌখিক ভাবে একাধিকবার বিচার দিয়ে বিচার না পেয়ে শেষ পর্যন্ত আমার মান ইজ্জত সবই হারাতে হলো।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy