কয়রায় নদীতে বজ্রপাতে মাছ ধরার সময় যুবকের মৃত্যু

সৈকত মো. সোহাগ, খুলনা

সারাবাংলা

খুলনার কয়রা উপজেলার কপোতাক্ষ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে ইদ্রিস গাইন (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি

2025-06-22T20:22:05+00:00
2025-06-22T20:22:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কয়রায় নদীতে বজ্রপাতে মাছ ধরার সময় যুবকের মৃত্যু
সৈকত মো. সোহাগ, খুলনা
প্রকাশ: রোববার, ২২ জুন, ২০২৫, ৮:২২ পিএম   (ভিজিট : ১৬৮)
X

খুলনার কয়রা উপজেলার কপোতাক্ষ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে ইদ্রিস গাইন (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি উপজেলার মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া গ্রামের বাসিন্দা এবং মো. ইসহাক আলী গাইনের বড় ছেলে।

রোববার (২২ জুন) সকাল আনুমানিক ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইদ্রিস গাইন বাড়ির পাশের কপোতাক্ষ নদীতে হরিণা চিংড়ির বাচ্চা ধরতে গিয়ে জাল ফেলছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। তার তিন কন্যা সন্তান রয়েছে। পরিবারটি অত্যন্ত স্বল্প আয়ের বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ইদ্রিস নদীতে চিংড়ির বাচ্চা ধরছিলেন। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy