কালিহাতীতে ট্রাকের চাপায় নারী নিহত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অজ্ঞাত একটি ট্রাকের চাপায় জেমি (২০) নামে এক নারী নিহত হয়েছেন। রোববার (২২ জুন) দুপুরে

2025-06-22T20:26:49+00:00
2025-06-22T20:26:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে ট্রাকের চাপায় নারী নিহত
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ জুন, ২০২৫, ৮:২৬ পিএম   (ভিজিট : ১০১)
X

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অজ্ঞাত একটি ট্রাকের চাপায় জেমি (২০) নামে এক নারী নিহত হয়েছেন। রোববার (২২ জুন) দুপুরে উপজেলার হামিদপুর এলাকায় টাঙ্গাইল–জামালপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জেমি উপজেলার ঘড়িয়া পূর্ব পাড়া গ্রামের হাসমত আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেমি মোটরসাইকেলে ঘাটাইলের দিক থেকে কালিহাতী যাচ্ছিলেন। হামিদপুর মালেক সাউন্ডের দোকানের সামনে পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গেলে ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy