সাবেক সিইসি নুরুল হুদাকে ‘জুতার মালা’ পরিয়ে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শেখ হাসিনার সরকারের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে উত্তরার

2025-06-22T20:27:53+00:00
2025-06-22T21:15:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাবেক সিইসি নুরুল হুদাকে ‘জুতার মালা’ পরিয়ে পুলিশে সোপর্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ জুন, ২০২৫, ৮:২৭ পিএম  আপডেট: ২২.০৬.২০২৫ ৯:১৫ পিএম  (ভিজিট : ৫৮৯)
X

শেখ হাসিনার সরকারের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে উত্তরার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে হাজির করেন। স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, সাবেক সিইসি কে এম নুরুল হুদার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম বলেন, উত্তরা ৫ নম্বর সেক্টরের রোড নম্বর ১/এ এলাকার একটা বাড়ি থেকে নুরুল হুদাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ওনার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা আছে। তাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  

তিনি আরও জানান, নুরুল হুদার বাসার সামনে স্থানীয় লোকজন জড়ো হয়েছিলেন। খবর পেয়ে তাকে পুলিশ হেফাজতে নেয়।

গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম-কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, নুরুল হুদা ডিবির হেফাজতে আছেন।

আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে নির্বাচনে জালিয়াতির অভিযোগে রোববার দুপুরে ২৪ জনের নামে মামলা করেছে বিএনপি। এতে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ, সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের পাশাপাশি সাবেক সিইসি কে এম নুরুল হুদাকেও আসামি করা হয়েছে।

এই মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন উল্লিখিত সিইসিদের কমিশনের বেশিরভাগ নির্বাচন কমিশনার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক এসবি প্রধান মো. মনিরুল ইসলামও।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy