নীলফামারীতে সহিংসতার অভিযোগে বিচারের দাবিতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীতে রাজনৈতিক সহিংসতার শিকার শহীদ ও নির্যাতিত পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

2025-06-22T20:32:05+00:00
2025-06-22T20:32:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে সহিংসতার অভিযোগে বিচারের দাবিতে মানববন্ধন
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ জুন, ২০২৫, ৮:৩২ পিএম   (ভিজিট : ২১৩)
X

নীলফামারীতে রাজনৈতিক সহিংসতার শিকার শহীদ ও নির্যাতিত পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ জুন) সকালে জেলা জজ আদালতের সামনে এ মানববন্ধনের আয়োজন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

এতে বিএনপি, জামায়াতে ইসলামী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও সংহতি প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, রাজনৈতিক প্রতিপক্ষ দমন করতে নিরীহ মানুষদের ওপর মিথ্যা মামলা ও হামলা চালানো হচ্ছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, পৌর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিসুজ্জামান আজাদ, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারী, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আহমেদ রায়হান, ‘ওয়ারিয়র্স অব জুলাই’ নীলফামারীর সদস্য সচিব মোস্তফা মোহাম্মদ শ্রেষ্ঠ, ইসলামী ছাত্র শিবির শহর শাখার সভাপতি শফিকুল ইসলাম এবং শহীদ মহিদুল ইসলামের ছোট ভাই শহিদুল ইসলাম ও শহীদ আতিকুল ইসলামের ভাই আব্দুল ওয়াদুদ।

বক্তারা বলেন, “অত্যাচার, নিপীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ থেমে থাকবে না। যারা হামলায় জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy