ছিনিয়ে নেয়ার ৩দিন পর খুলনার চরমপন্থী নেতা নাসিম গ্রেফতার

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

পুলিশের উপর হামলা চালিয়ে ছিনিয়ে নেয়ার তিন দিনের মাথায় অবশেষে খুলনার পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মো. নাসিমুল

2025-06-22T20:51:57+00:00
2025-06-22T20:57:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছিনিয়ে নেয়ার ৩দিন পর খুলনার চরমপন্থী নেতা নাসিম গ্রেফতার
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ জুন, ২০২৫, ৮:৫১ পিএম  আপডেট: ২২.০৬.২০২৫ ৮:৫৭ পিএম  (ভিজিট : ৩৮১)
X

পুলিশের উপর হামলা চালিয়ে ছিনিয়ে নেয়ার তিন দিনের মাথায় অবশেষে খুলনার পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মো. নাসিমুল গণি ওরফে নাসিমকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ রোববার (২২ জুন) ভোরে খুলনার খালিশপুর মুজ্গুনী পার্ক এলাকার একটি চারতলা ভবন থেকে গোয়েন্দা পুলিশের সহযোগিতায় দিঘলিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে হত্যাসহ প্রায় এক ডজন মামলা রয়েছে। 

এর আগে সর্বশেষ গত ২০ জুন পুলিশের উপর হামলা এবং সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে পুলিশের দায়েরকৃত মামলায় তিনি প্রধান আসামি। তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন। তিনি দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা এলাকার বাসিন্দা মৃত আ. গফুরের পুত্র। গণেশ হত্যা মামলায় আদালত তাকে ৩২ বছরের কারাদণ্ড প্রদান করেন।

পুলিশ জানায়, নাসিমের বিরুদ্ধে দিঘলিয়া, দৌলতপুর, সোনাডাঙ্গা, বাগেরহাটের ফকিরহাট, হরিণটানাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে খুলনার আলোচিত গণেশ হত্যা, হুজি শহীদ, মুন্না, ইকবাল হুজুর, ফকিরহাটের জাহিদ চেয়ারম্যান হত্যা মামলাসহ চাঁদাবাজি, অপহরণ, ডাকাতি, অস্ত্র কেনাবেচাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলায় ১৭ বছর এবং একটি হত্যা মামলায় ৩২ বছরের কারাদণ্ডাদেশ রয়েছে। নাসিম ২০০২ সালে গণেশ হত্যা মামলায় আটক হওয়ার পর আদালত থেকে জামিন নেন। খুলনার বিএল কলেজ গেটে ২০২২ সালের ৬ অক্টোবর রাতে ৭নং ওয়ার্ড বিএনপি নেতা রিয়াজ শাহেদ হত্যা প্রচেষ্টা মামলারও আসামি তিনি। 

সর্বশেষ গত বুধবার (১৮ জুন) সন্ধ্যার দিকে খুলনার দিঘলিয়া থানার একটি টিম ওসি তদন্ত  ও সেকেন্ড অফিসার এসআই তারেকের নেতৃত্বে পূর্ব বাংলা কমিউনিস্ট পাটির নেতা ও একাধিক হত্যা মামলার আাসামী নাসিমকে গ্রেফতারের জন্য উপজেলার ফরমাইশখানা ঘোলারঘাট এলাকায় নাসিমকে ধরতে গেলে তার অনুসারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে নাসিমকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় পুলিশের ৩ জন সদস্য সামান্য আহত হন। এ ঘটনার পর দিঘলিয়া থানা পুলিশ ও যৌথ বাহিনী গোটা এলাকায় অভিযান শুরু করলেও নাসিমকে আটক করতে পারিনি। যদিও রেজাউল ও আল মামুন নামে  নাসিম বাহিনীর দু সদস্যকে আটক করে পুলিশ।

এ বিষয়ে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন বলেন, উপজেলা ফরমাইশ খানা গ্রামে চরমপন্থী নেতা নাসিমকে আটক করতে গেলে তার বাহিনী পুলিশের উপর চড়াও হয়ে নাসিমকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় নাসিমের বাহিনীর সঙ্গে ধস্তাধস্তিতে তিন পুলিশ সদস্য আহত হন এ ব্যাপারে সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় ১৯ জুন মামলা দায়ের করা হয়। মামলায় নাছিমসহ ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামি করা হয়। এছাড়া  এ ঘটনায় গ্রেফতারকৃত রেজাউল ও আলামিনকে আদালতে বৃহস্পতিবার সোপর্দ করা হয। তবে, সর্বশেষ খুলনার খালিশপুর মুজগুন্নি এলাকার একটি চারতলা ভবনের নিচতলায় নাসিমের অবস্থান নিশ্চিত হয়ে রোববার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, চরমপন্থী নেতা নাসিম গত দু'বছর আগে এলাকায় ফিরে নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় সাবেক এমপি আব্দুস সালাম মুর্শিদী এবং শেখ পরিবারের সঙ্গে সখ্যতা গড়ে তুলে এলাকায় আধিপত্য বিস্তার করেন। তিনি দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য বলেও এলাকায় প্রচার রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy