রাজধানীর অর্ধেক এলাকায় ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রামপুরায় অবস্থিত পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিজিসিবি) একটি সাবস্টেশনে বৈদ্যুতিক গোলযোগের ফলে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে রাজধানীর বড় একটি অংশ।আজ

2025-06-22T23:44:42+00:00
2025-06-22T23:44:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীর অর্ধেক এলাকায় ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ জুন, ২০২৫, ১১:৪৪ পিএম   (ভিজিট : ২৭৫)
X

রামপুরায় অবস্থিত পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিজিসিবি) একটি সাবস্টেশনে বৈদ্যুতিক গোলযোগের ফলে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে রাজধানীর বড় একটি অংশ। 

আজ রবিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে এ গোলযোগের ঘটনা ঘটে।

বিদ্যুৎ সরবরাহ ঠিক করতে পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি) কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মুখপাত্র শামীম হাসান।

রোববার রাত ৯টা ৫০ মিনিটের সময় রামপুরা গ্রিডে কারিগরি ত্রুটি দেখা দিলে এর সঙ্গে সংযুক্ত আরও কয়েকটি গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

এতে রাজধানীর রামপুরা ও এর আশপাশের এলাকাসহ বনানী, গুলশান, মহাখালী, তেজগাঁও, হাতিরঝিল, মগবাজার, মধুবাগ, ইস্কাটন, ফার্মগেট, রাজাবাজারসহ রাজধানীর বড় একটি অংশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

বিদ্যুৎ সঞ্চালনের দায়িত্বে থাকা পিজিসিবি এবং ঢাকার একাংশে বিদ্যুৎ সরবরাহকারী ডেসকোর তরফে জানানো হয়, রামপুরা সুপার গ্রিড এর ২৩০ কেভি অংশে সমস্যার কারণে এ বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।

ডেসকোর জনসংযোগ দপ্তর বলেছে, রামপুরার গ্রিডে বিপর্যয়ের কারণে ডেসকো'র বসুন্ধরা ১৩২/৩৩ কেভি গ্রিডের (আংশিক), পূর্বাচল গ্রিড, বনানী গ্রিড, আফতাবনগর গ্রিড, গুলশান গ্রিড বিদ্যুৎহীন হয়ে পড়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy