চাঁদা না পেয়ে প্রবাসীকে গুলি করে হত্যাচেষ্টা বিএনপি নেতার

সোনারগাঁও প্রতিনিধি

সারাবাংলা

চাঁদা না পেয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক প্রবাসীকে বন্দুক দিয়ে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে শাহজাহান ভূঁইয়া নামে এক

2025-06-23T16:30:58+00:00
2025-06-23T16:30:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁদা না পেয়ে প্রবাসীকে গুলি করে হত্যাচেষ্টা বিএনপি নেতার
সোনারগাঁও প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৪:৩০ পিএম   (ভিজিট : ২১৭)
X

চাঁদা না পেয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক প্রবাসীকে বন্দুক দিয়ে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে শাহজাহান ভূঁইয়া নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। 

এ ঘটনায় গতকাল রবিবার (২২ জুন) তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২৩ জুন) তাকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) স্বর্ণা।  

জানা গেছে, সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় প্রবাসী সোহরাব হোসেন বাড়ির পাশে অবস্থিত একটি পুকুরে মাছ চাষের প্রস্তুতি নিচ্ছিলেন।  স্থানীয় সাদিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ভূঁইয়া ও তার অনুসারীরা সোহরাবের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। 

তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রবিবার দুপুরে শাহজাহানের নেতৃত্বে ফারজান করিম, আলিফ ভূঁইয়াসহ ১০-১২ জনের একটি দল সোহরাবকে মারধর করেন। এ সময় শাহজাহান ভূঁইয়া তার দিকে বন্দুক তাক করে প্রাণনাশের হুমকি দেন। ঘটনার সময় সোহরাবের স্ত্রী এগিয়ে এলে তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

সোনারগাঁ থানার এএসআই) স্বর্ণা বলেন, শাহজাহান ভূঁইয়াকে গ্রেপ্তারের পর আজ সোমবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।    

সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম বলেন, ‘ঘটনাটি শুনেছি। বিষয়টি দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।’
 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy