সাবেক সিইসির সঙ্গে যেভাবে মব জাস্টিস হয়েছে তা কাম্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুর প্রতিনিধি

জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব

2025-06-23T18:38:35+00:00
2025-06-23T18:38:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাবেক সিইসির সঙ্গে যেভাবে মব জাস্টিস হয়েছে তা কাম্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৬:৩৮ পিএম   (ভিজিট : ১৭৫)
X

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিস করা হয়েছে তা কাম্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজ সোমবার (২৩ জুন) বেলা ১১টায় গাজীপুরের কালিয়াকৈর মৌচাক হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, গতকাল (রোববার) সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেপ্তারের যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। তাকে এখনও গ্রেপ্তার করা হয়নি। উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা আটক হয়েছেন।

কৃষি জমি দখল প্রসঙ্গে তিনি বলেন, কৃষি জমি দখল রোধে কৃষি জমি সুরক্ষা আইন করা হচ্ছে। বিদেশি ফলের পাশাপাশি দেশীয় ফলের উৎপাদন বাড়াতে হবে যেন এসব ফল হারিয়ে না যায়। উপদেষ্টা হর্টিকালচার সেন্টারের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে কর্মকর্তা-কর্মচারীদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেন।

পরিদর্শনের সময় গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) নাফিসা আরেফীন, পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী যাবের সাদেক, কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ, মৌচাক হর্টিকালচার সেন্টারের এনামুল হকসহ পুলিশ এবং কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গাজীপুরে বর্তমানে ডাকাতির হার বেড়েছে এ বিষয়ে করণীয় জানতে চাইলে তিনি বলেন, এজন্য পুলিশের সংখ্যা এবং ডাকাত নিয়ন্ত্রণে পুলিশের নজরদারি বাড়ানো হবে। যেন ডাকাতেরা সক্রিয় হতে না পারে।







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy