যমুনার সামনে শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভা ফলাফলে বৈষম্য ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ফলাফল পুনঃবিবেচনা ও সনদ প্রদানের আবেদনে প্রধান

2025-06-23T18:47:22+00:00
2025-06-23T18:47:22+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
যমুনার সামনে শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৬:৪৭ পিএম   (ভিজিট : ১৬৯)
X

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভা ফলাফলে বৈষম্য ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ফলাফল পুনঃবিবেচনা ও সনদ প্রদানের আবেদনে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়ার আধাঘণ্টার মধ্যে লাঠিচার্জ করে উঠিয়ে দেওয়া হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ফল প্রত্যাশী শিক্ষার্থীদের।

আজ সোমবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে আন্দোলনরত শিক্ষকরা হেয়ার রোডের যমুনার অভিমুখে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শতাধিক প্রার্থী। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তাদেরকে লাঠিচার্জ করে উঠিয়ে দেওয়া হয়।

এর আগে সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এনটিআরসিএ ১৮তম শিক্ষক নিবন্ধন ভাইভা রেজাল্ট বঞ্চিত প্রার্থীরা।

এ সময় তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

গত রোববার সনদ দেওয়ার ঘোষণার দাবিতে আন্দোলনরতদের ওপর জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। পরে তাদের ছত্রভঙ্গ করে সরিয়ে দেওয়া হয়। তবে তারা আজ আবারও নিজেদের দাবি আদায়ের জন্য প্রথমে জাতীয় প্রেস ক্লাব ও বিকেলে যমুনার অভিমুখে অবস্থান নিয়েছেন তারা।







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy