জনগণের পুলিশ হতে পারলে পুলিশের কলঙ্ক মুছে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

টাঙ্গাইল প্রতিনিধি

জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘পুলিশ জনবান্ধব ও জনগণের পুলিশ হতে পারলেই পুলিশের

2025-06-23T19:03:30+00:00
2025-06-23T19:03:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জনগণের পুলিশ হতে পারলে পুলিশের কলঙ্ক মুছে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৭:০৩ পিএম   (ভিজিট : ১১০)
X

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘পুলিশ জনবান্ধব ও জনগণের পুলিশ হতে পারলেই পুলিশের কলঙ্ক মুছে যাবে।’ 

আজ সোমবার (২৩ জুন) বিকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন সরকারি দফতরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।

উত্তরায় সাবেক সিইসি কে এম নূরুল হুদা আটকের সময় সৃষ্ট মবের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এ ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। গতকালের ঘটনায় বাহিনীর কেউ দায়ী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, যারা করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই পুলিশ জনবান্ধব হতে শুরু করেছে। আগের মতো পুলিশ ব্যবহার করে না। পুলিশের বিষয়ে জনগণ সন্তুষ্ট হলে আমি সন্তুষ্ট। জনগণকে সন্তুষ্ট রাখতে আমি পুরোপুরি চেষ্টা করে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলাবাহিনী প্রস্তুত।’

এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক রেজা, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সকালে উপদেষ্টা টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy