টঙ্গীতে এনসিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।সোমবার বিকেলে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল

2025-06-23T19:10:22+00:00
2025-06-23T19:10:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে এনসিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৭:১০ পিএম   (ভিজিট : ৩৮৬)
X

গাজীপুরের টঙ্গীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। 

সোমবার বিকেলে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৃক্ষরোপণের মধ্য দিয়ে এই কর্মসূচি পালিত হয়। এসময় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করে এনসিপির নেতাকর্মীরা।

এতে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের সংগঠক আব্দুল আল মুহিম, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক মো. মহসিন উদ্দিন, গাজীপুর মহানগর জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি আকাশ ঘোষ, সাইফুল ইসলাম আকাশ, গাজীপুর মহানগর জাতীয় যুব শক্তির প্রতিনিধি ইঞ্জিনিয়ার মৃদুল খান, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের গাজীপুর প্রতিনিধি গৌরব ঘোষ, জাতীয় নাগরিক কমিটির টঙ্গী পূর্ব থানা প্রতিনিধি, শেখ সাদী, মিনহাজ, আব্দুল খালেক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টঙ্গী পূর্ব থানা প্রতিনিধি আশফাক ইসলাম অন্তর, আরমান, মৃদুল হাসান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব রোধে বৃক্ষরোপন কর্মসূচির কোন বিকল্প নেই। দৈনিক যে হারে বৃক্ষনিধন হয় সেই অনুযায়ী বৃক্ষরোপণ হয় না। তাই আজ জলবায়ুর বিরূপ প্রভাব আমাদের ছয় ঋতুর দেশে ব্যাপকভাবে প্রভাব পড়ছে। এনসিপির পক্ষ থেকে দেশব্যাপী এই কর্মসুচী চলমান থাকবে বলে জানান তারা। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy