নড়াইলে বিল থেকে অজ্ঞাত পরিচয় কঙ্কাল উদ্ধার

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়া উপজেলার একটি বিল থেকে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছেন পুলিশ।আজ সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলায়

2025-06-23T19:20:15+00:00
2025-06-23T19:20:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে বিল থেকে অজ্ঞাত পরিচয় কঙ্কাল উদ্ধার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৭:২০ পিএম   (ভিজিট : ১৫০)
X

নড়াইলের লোহাগড়া উপজেলার একটি বিল থেকে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছেন পুলিশ। 

আজ সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলায় দিঘলিয়া ইউনিয়ন মৌজার কোলা এলাকায় বিলের মধ্যে তিল খেত থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামের বিলে তিল কাটতে যান লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের সাখাওত হোসেন নামে এক ব্যক্তি। এসময় তিনি জমির বিভিন্ন স্থানে মানুষের হাড় ও মাথার খুলি কঙ্কাল বিভিন্ন স্থানে ছড়িয় ছিটিয়ে পড়ে থাকতে দেখেন। পরে লোহাগড়া পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ কঙ্কালটি উদ্ধার করে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই কঙ্কালটি নারী নাকি পুরুষ এবং এর পরিচয় জানা যায়নি।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি মানুষের শরীরের বিভিন্ন অংশের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একজন নারীর কঙ্কাল। আমরা সকল থানায় মেসেজ পাঠিয়েছি। এটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy