চসিকে ২১৪৫ কোটি টাকার বাজেট ঘোষণা

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, ৬০০ কোটি দেনা নিয়ে দায়িত্ব নিয়েছিলাম। ৮ মাসে দেড়শ কোটি

2025-06-23T19:27:50+00:00
2025-06-23T19:27:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চসিকে ২১৪৫ কোটি টাকার বাজেট ঘোষণা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৭:২৭ পিএম   (ভিজিট : ১০৬)
X

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, ৬০০ কোটি দেনা নিয়ে দায়িত্ব নিয়েছিলাম। ৮ মাসে দেড়শ কোটি টাকা পরিশোধ করেছি। দেনা শূন্যের কোটায় নিয়ে আসব। চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমি ভালোবাসি।

সোমবার (২৩ জুন) টিআইসি মিলনায়তনে চসিকের ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২ হাজার ১৪৫ কোটি ৪২ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা কালে তিনি এসব কথা বলেন৷ 

এসময় মেয়র ২০২৪-২৫ অর্থবছরের ১ হাজার ২২১ কোটি ৯৬ লাখ টাকার সংশোধিত বাজেট উপস্থাপন করেন। তিনি বলেন, ২০২১ সালে চসিক নির্বাচনে আমি জয়লাভ করলেও ফ্যাসিস্ট সরকারের কূটকৌশলে পরাজিত দেখায়।

জুলাই ২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অবৈধ আওয়ামী ফ্যাসিস্ট সরকার ও দোসরদের পতনের পর আদালতের আদেশে মেয়রের দায়িত্বপ্রাপ্ত হয়েছি।

তিনি বলেন, ৬০০ কোটি দেনা নিয়ে দায়িত্ব নিয়েছিলাম। ৮ মাসে দেড়শ কোটি টাকা পরিশোধ করেছি। দেনা শূন্যের কোটায় নিয়ে আসব। চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমি ভালোবাসি। 

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে বাজেট অধিবেশনে বাজেট বিবরণী উপস্থাপন করেন ভারপ্রাপ্ত প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির। উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy