নরসিংদীতে কাব কার্ণিভাল অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীতে আজ সোমবার সকালে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে কাব কার্ণিভাল অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের ন্যায় বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম

2025-06-23T19:30:50+00:00
2025-06-23T19:30:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নরসিংদীতে কাব কার্ণিভাল অনুষ্ঠিত
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৭:৩০ পিএম   (ভিজিট : ১৭৩)
X

নরসিংদীতে আজ সোমবার সকালে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে কাব কার্ণিভাল অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের ন্যায় বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থপনায় নরসিংদী জেলার ৬ টি উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে কাব কার্ণিভাল সম্পন্ন হয়েছে।

নরসিংদী সদর উপজেলার সাটিরপাড়া কালীকুমার স্কুল এন্ড কলেজে কাব কার্ণিভাল পরিদর্শন ও মনিটরিং করেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। 

এসময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি আসমা জাহান সরকার, পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিকী, আঞ্চলিক উপ কমিশনার মোঃ ইস্রাফিল, জেলা স্কাউটস কমিশনার মোঃ আলতাফ হোসেন, জেলা স্কাউটস সম্পাদক মনজিল এ মিল্লাত , জেলা স্কাউটসের সহযোজিত সদস্য বিজি রশিদ নওশের ,সহকারী কমিশনার আবদুস সবুর প্রমুখ।

অনুরূপভাবে রায়পুরা উপজেলার সেরাজনগর পাইলট উচ্চ বিদ্যালয়ে ,পলাশ উপজেলার রাবান বিলপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, শিবপুর উপজেলার শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে, বেলাবো উপজেলায় বেলাব মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, মনোহরদী উপজেলায় মনোহরদী পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, কাব কার্ণিভাল হচ্ছে কাবিং এর একটি বিশেষ প্যাক মিটিং। কাব কার্নিভাল আনন্দদায়ক, উত্তেজনাপূর্ণ, শিক্ষামূলক এবং প্রতিযোগিতামূলক একটি অনুষ্ঠান। কাব কার্নিভালের মাধ্যমে শিশুরা  বালতিতে বল ছোড়া, ভারসাম্য রক্ষা, একপায়ে দৌড়, ঘোড় দৌড়, তীর নিক্ষেপ, টারগেট হীট, রিং ছোড়া, বোতলে পানি ভরা, পানি বহন, মৎস্য শিকার করে থাকে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy